Jashore , Monday, 9 November 2026

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, বন্দুক ও গুলি উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি:- সুন্দরবনে অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন– গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:13 pm, Monday, 7 April 2025
28 Time View