Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:- সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী।

টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে মালিয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। এ সময় তাৎক্ষণিকভাবে মাছ ধরার নৌকাটির কাছে গিয়ে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকাটিকে থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

আইএসপিআর আরও জানায়, ট্রলারটি গতকাল ৭ এপ্রিল মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:44 pm, Tuesday, 8 April 2025
82 Time View