Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাজনৈতিক পরিচয়ে লুটপাটের অভিযোগে বাউফলে গ্রেফতার ১

বাউফল জেলা প্রতিনিধি:- রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পটুয়াখালির বাউফলে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তির নাম, ফরিদ গাজী (৩৮)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে মামলার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে মারধর, ভাঙচুর, অন্যের গাছ ও পুকুরের মাছ লুট করার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সব সরকারের আমলেই বিভিন্ন ব্যানারে ঢুকে চাঁদাবাজি, মারধর, লুটপাট চালায় ফরিদ গাজী। তার বেপরোয়া জীবনযাপন ও উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে তিনি সবার কাছেই আতঙ্ক। ভাড়ায় ও ভাগের চুক্তিতে মারামারি করতেন ফরিদ। নিজেকে উন্মাদ বলেই প্রচার করেন৷ আগেও ফরিদ গাজীর বিরুদ্ধে এ ধরনের কয়েকটি অভিযোগ থানায় দাখিল হয়েছে।

এদিকে, মামলার এজাহার জমা দেয়ার সময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন আটক ফরিদ গাজীকে আসামির তালিকা থেকে বাদ দেয়ার জন্য চাপ দেয় বলে অভিযোগ করেন মামলার বাদী দেলোয়ারা বেগম।

অপরদিকে মুজাহিদুল ইসলাম বলেন, আগামী ২০ তারিখ সালিশের তারিখ আছে। আগেও সালিশ হয়েছে। যেহেতু পারিবারিক ঝামেলা, তাই বলেছি দেখেন নিজেরা সমাধান করা যায় কিনা। শুধু এইটুকুই অনুরোধ করেছি। মামলার এজাহার থেকে নাম বাদ দিতে বলার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

বাউফল থানার ওসি কামাল হোসেন যমুনা টেলিভিশনকে বলেন, বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:59 pm, Friday, 11 April 2025
31 Time View