কুমিল্লায় ২শ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লায় ২শ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে।

বুধবার (১৪ মে) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ মণ (২০০ কেজি) গাঁজা জব্দ করে পুলিশ। আটক করা হয় ইসরাত জাহান ও তার মেয়ে তাসলিমা বেগমকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামের তিন অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। এবার মা-মেয়ে দুজনকে আটক হলো। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।