সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
Homeঅপরাধযশোরে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর জেলা প্রতিনিধি:- ভারতে পাচারকালে যশোরের শহরতলীর ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের একটি দল লিটন রায় নামের ওই পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছে থাকা ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক লিটন ঢাকার শাঁখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো আনা হয়েছে বলে বিজিবির কাছে জানায় আটককৃত ব্যক্তি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দীকি বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলগঞ্জ এলাকা থেকে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময়, তার জুতার সোলের মধ্যে বিশেষ উপায়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বারগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ৩ লক্ষ টাকা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানায় বাহিনীটি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments