Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বেতন স্কেল পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে মাঠ পর্যায়ে কর্মরত তিন পদের স্বাস্থ্যকর্মীরা

মিতু রানী :- বেতন স্কেল পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত তিন পদের স্বাস্থ্যকর্মীরা।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর ) সকাল ১০ টা থেকে বাংলাদেশ হেলথ এ্যসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন এর ব্যানারে তারা এ কর্মবিরতি শুরু করেন।

এ কর্মবিরতিতে অংশ নিয়েছেন দেশের ২৬ হাজার স্বাস্থকর্মী। আর দাবি মানা না হলে, এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান সংগঠনটির ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি নাসরিন আক্তার।

তিনি অভিযোগ করেন, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দেয়ার পরও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের বেতন স্কেল পরিবর্তনের জন্য কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের দ্বারা পরিচালিত কোন ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে অংশ নিবেন না এবং আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম রুবেলা ভ্যাকসিন প্রদান কর্মসূচি বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা। বর্তমানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা ১৬ তম গ্রেডে তাদের বেতন পাচ্ছে।

স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা যথাক্রমে ১১, ১২ এবং ১৩ গ্রেডে বেতন প্রাপ্তির দাবি করছেন

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:01 pm, Thursday, 26 November 2020
29 Time View