Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জেলা পরিষদের সিইও ফেন্সিডিল সহ আটকের ১৮ ঘণ্টা পর মামলা

আবদুল ওদুদ :- ফেন্সিডিলসহ আটকের ১৮ ঘণ্টা পর রাজশাহী জেলা পরিষদের সিইও নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

পরে তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর কোরে কারাগারে পাঠানো হয়। পুঠিয়া ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালেও তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ।

শুক্রবার রাত ৯টায় সরকারি গাড়িতে ফেন্সিডিল বহনের সময় চাঁপাইনবাবগঞ্জে আটক হন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের জিম্মায় তাকে সারারাত রাখা হয় সার্কিট হাউসে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাইলেও তাকে তাদের হেফাজতে দেয়া হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, বলছে আপনারা তার বন্ধুর নামে মামলা দেন আর তার নামে অভিযোগ দেন। আইনের বাইরে যাবার সুযোগ করো নাই।’তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমার কাছে একটা বিষয় জানতে চাওয়া হয়েছিলো তিনি সরকারি অফিসার কিনা আমি সেটা নিশ্চিত করেছি।

সম্পূর্ণ সিদ্ধান্তটা ওনারা নিবেন। তিনি একজন সরকারি কর্মকর্তা।’নুরুজ্জামানকে আটকের খবরে খুশি পুঠিয়া ও মান্দার অনেক মানুষ।

তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের। মান্দা উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, তার মতো মানুষ যখন মাদক নিয়ে গ্রেপ্তার হয় তখন বাংলাদেশের কোথাও তার এক সেকেন্ড থাকার কোন অধিকার নেই।

শনিবার বিকেলে নুরুজ্জামান ও তার সহযোগি ওহিদুজ্জামান লাজুকের বিরুদ্ধে মামলা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:55 pm, Saturday, 19 December 2020
25 Time View