Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ

রাসেল জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র, একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার মুন্দাইল এলাকা থেকে তাদের আটকের পর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল।

আটককৃতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫), গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫), নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪), তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)।

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র। জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করতে থাকে।

সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে কখনো মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র, ট্রাকসহ ৬ সদস্যকে আটক করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:49 pm, Thursday, 24 December 2020
28 Time View