দৌলতপুরে সাব-রেজিষ্ট্রার বিলকিস আরা’র বিদায় সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার বিলকিস আরা‘র বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছেন উপজেলা দলিল লেখক সমিতি।

তিনি গত ৩ বৎসর যাবৎ দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে সুনামের সহিত কার্য্য পরিচালনা করেন।

মঙ্গলবার(২৯ ডিসেম্বর ) বেলা ৩ টায় উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৌলতপুর সাব-রেজিষ্টার কার্যালয়ের দলিল লেখক সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র দলিল লেখক সামছুল আলম, মোঃ আবু হানিফ, কামরুল হক, সুলতান উদ্দিন, কামাল হোসেন, জালাল উদ্দিন, ষ্টাম্প ভেন্ডার মোঃ নুরুজ্জামান, সিনিয়র নকল নোবিশ জিয়াসহ সকল নকল নোবিশ সদস্যরা উপস্থিত ছিলেন।