Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত

খালেকুজ্জামান লাল লালমনিহাট জেলা প্রতিনিধি:- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ আবুল কালামের মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট এলাকায় ভোরে সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭নং সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৩০) ওই ইউনিয়নের ঝালঙ্গী পকেট এলাকার বাসিন্দা জয়নুল আবেদীনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আবুল কালামসহ ৫-৬ জন গরু আনতে যায় ভারতীয় গ্রাম ডোরাডাবরীতে।

পরে গরু নিয়ে ফেরত আসার সময় ভারতের কুচবিহার সীমান্তে ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আবুল কালামের গলা ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরে মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথেই মারা যান আবুল কালাম।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:23 pm, Friday, 15 January 2021
27 Time View