Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকাবাসী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- পৌষের শেষদিনে ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকাবাসী। সারাদিন ধরেই পুরান ঢাকার আকাশ আজ ছেয়েছিলো বিভিন্ন রঙ আর ধরণের ঘুড়িতে।

আকাশজুড়ে রঙ বেরঙের ঘুড়ি। নাটাই নিয়ে মেতে উঠেছেন শিশু কিশোরসহ সব বয়সি মানুষ।

এ বছর পৌষের শেষদিনে প্রতিবছরই এ আনন্দে মেতে ওঠেন পুরান ঢাকাবাসী। এ উৎসবের নাম তারা দিয়েছেন সাকরাইন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ধূপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজন করে ঘুড়ি উৎসবের।

এর উদ্বোধন করে সাকরাইনের মতো দেশি সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এ সমস্ত উৎসবের মধ্য দিয়ে এ করোনা মহামারির মধ্যেও আমাদেরকে উৎসাহিত করে। এ উৎসাহ-উদ্দীপনা সংকট পাড়ি দেয়ার ক্ষেত্রেও সহায়তা করে।

আবহমান বাংলার সংস্কৃতিগুলোকে ধরে রাখতে হবে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় আমাদের অনেক সংস্কৃতি এখন হুমকির মুখে।

এ আয়োজনে ছিলেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, ‘এ ধরেন উৎসবের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উৎসব মানুষকে উৎসাহিত করে। উৎসব মানুষকে আপন করে।

উৎসব মানুষকে সংকট উত্তরণে সাহস যোগায়।’পরে পুরান ঢাকার বিভিন্ন স্থানে সাকরাইন উৎসবে সময় কাটান মেয়র তাপস।

এদিকে, আয়োজকরা বলেন বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে।

সেখানে সাকরাইন উৎসবে পুরান ঢাকাবাসীর এ উন্মাদনা আশা জাগায় ঐতিহ্যকে ধরে রাখতে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:04 pm, Friday, 15 January 2021
42 Time View