যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডাঃ ফরিদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর–২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ নিজ জন্মস্থান শহরের খড়কি পীর বাড়ি পারিবারিক কবরস্থানে শায়িত তাঁর পিতা প্রফেসর মরহুম শরিফ হোসেনসহ স্বজনদের কবর জিয়ারত করেছেন।

শনিবার তিনি পারিবারিক সদস্যদের সঙ্গে কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি তাঁর পিতা ও পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদের পিতা প্রফেসর শরিফ হোসেন যশোরের শিক্ষাঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এমপি নিয়মিতভাবে পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করেন।

এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।