স্বাধীন কন্ঠ ডেস্ক
মাহমুদুল হক সোহানকে সভাপতি এবং রিহাদকে সাধারণ সম্পাদক করে যশোরে “বিপ্লবী ছাত্র-জনতা” নামে একটি সংগঠনের ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে যশোর পৌর উদ্যানে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে চারজনকে রাখা হয়েছে। তারা হলেন—ড. সৈয়দ ইমদাদুল হোসেন, মিজানুর রহমান, সালমান হাসান রাজীব ও মেহেদি হাসান রূপম।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আরিফুল ইসলাম টিটো ও শোভন সাহা, যুগ্ম-সম্পাদক আসমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিরা, দপ্তর সম্পাদক ইব্রাহিম, সহ-দপ্তর সম্পাদক ফাহিম, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয় ও মাহিরা এবং অর্থ সম্পাদক রিহাদ ও আসমা।
এক যৌথ বিবৃতিতে সভাপতি মাহমুদুল হক সোহান ও সাধারণ সম্পাদক রিহাদ বলেন, এক বছরের জন্য গঠিত এ কমিটি দেশের যেকোনো সংকটে এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একসঙ্গে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, যশোর বিপ্লবী ছাত্র-জনতা একটি অরাজনৈতিক সংগঠন। “ন্যায় হবে ভিত্তি, সমতা হবে শক্তি”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে বলেও তারা জানান।
