Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিনগত রাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে।

পারভীনের স্বামী আজিজুর রহমান মালোয়েশিয়া প্রবাসী।নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, বছর ১৪ আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়।

তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে।

অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই বোনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো।

এই বিরোধের জের ধরে শনিবার রাতে বোনের ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করেছে। পরে তারা প্রচার করে, পারভীন বিষপানে আত্মহত্যা করেছে।

বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে অমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের বরাত দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।

তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:15 pm, Sunday, 17 January 2021
29 Time View