Jashore , Monday, 9 November 2026

যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

Oplus_131072

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা–ভাতিজা। তারা উভয়েই রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে কোতোয়ালি থানার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এ নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহের সুরতহাল ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:48 pm, Thursday, 19 February 2026
83 Time View