Jashore , Wednesday, 25 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

যে কারণে মিডিয়া থেকে ‘বিরতি’ নিলেন মাহি

বিনোদন ডেস্ক

আজকাল প্রায়শই বিদায় বা বিরতির ঘটনা ঘটছে। ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিং থেকে শুরু করে ঢাকার গায়ক তাহসান খান কিংবা অভিনেতা দম্পতি অন্তত-বর্ষা। সবটাই যেন আকস্মিক ঘটনার মতো। তারা প্রত্যেকে হুটহাট মিডিয়াকে ‘বিরতি’ জানালেও সেটি যেন বিস্ময়কর ‘বিদায়’ হয়ে ধরা দিয়েছে ভক্ত-সমালোচকদের মনে।

কারণ, তাদের কারোরই এই সময়ে এমন ‘বিরতি’তে যাওয়ার কথা নয়।

এদিকে সেসব বিস্ময় কাটতে না কাটতে একই সুরে সুর মেলালেন সময়ের অন্যতম ব্যস্ত তরুণ তারকা সামিরা খান মাহি। তিনিও সাফ সাফ বলে দিলেন এবার ‘বিরতি’র পালা! সঙ্গে সচেতনভাবে এটুকু জানালেন, কেউ যেন এটাকে ‘বিদায়’ না ভাবেন। সামাজিক মাধ্যমে মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

তার ভাষায়, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনও সিদ্ধান্ত নয়। তিনি সবাইকে সচেতনভাবে জানান, ‘তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’

মাহির এমন পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন। তবে বিরতির কারণ খুঁজছেন বেশিরভাগ ভক্তই।

এদিকে, অনুসন্ধানে মিলেছে ১৮ ফেব্রুয়ারি এই ‘বিরতি’র সিদ্ধান্ত জানিয়েই মাহি চেপে বসেছেন যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে। সেখানেই তিনি নিজ বোনের সঙ্গে থিতু হওয়ার পরিকল্পনা নিয়েছেন। যেমনটা থিতু হয়েছেন মোনালিসা, নওশীন, বন্যা মির্জা, তমালিকা কর্মকারসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:46 pm, Friday, 20 February 2026
60 Time View