শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
সর্বশেষ
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন

স্বাধীন কন্ঠ ডেস্ক

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

সকাল সাড়ে ৮টায় একুশের প্রথম প্রহরে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান।

এছাড়াও ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের অন্যতম প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়