শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
সর্বশেষ
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলপ্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা

প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে ক্লাবের নেতৃবৃন্দ এ অভ্যর্থনা জানান।
এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ন্যায়, নীতি ও সত্য উদ্ঘাটনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অগ্রণী। তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে এলাকায় সংঘটিত অপরাধ তুলে ধরবেন। আমি কথা দিচ্ছি—অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এ. এইচ. নান্টু, কবির আকবর পিন্টু, এম. এ. সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ প্রমুখ।
এই বিভাগের আরো খবর

জনপ্রিয়