বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোর শহরে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

যশোর শহরে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

স্বাধীন কন্ঠ ডেস্ক

পবিত্র রমজান মাসে যশোর শহরে অসহনীয় যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

শহরের যশোর জজকোর্ট মোড়, দড়াটানা ও হাসপাতাল মোড় এলাকায় এ সময় পা ফেলার মতো অবস্থাও থাকে না। অতিরিক্ত যানবাহনের চাপ ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পথচারীদের মধ্যে দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। রোজা রেখে তীব্র রোদে দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা।

স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে পৌরসভা দায়সারা অভিযান চালালেও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে মানুষের চলাচল স্বাভাবিক হচ্ছে না।

পথচারিরা বলছেন, শহরে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকলেও যানজট নিরসনে তাদের তৎপরতা চোখে পড়ে না। এছাড়া শহরের বেশ কয়েকটি এলাকায় ফুটপাত না থাকায় পথচারীদের সড়কেই চলাচল করতে হয়। কোথাও কোথাও বেসরকারি ক্লিনিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত দখল করে টাইলস বসিয়ে নিজস্ব কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, বড় বড় বাস ও ট্রাক শহরের ভেতরে প্রবেশ করায় যানজট আরও তীব্র হচ্ছে। সব মিলিয়ে রমজানে এই যানজটে নাজেহাল হয়ে পড়েছেন যশোর শহরের সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়