বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোর বিপ্লবী ছাত্র-জনতা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর বিপ্লবী ছাত্র-জনতা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম ও অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নবগঠিত সংগঠন যশোর বিপ্লবী ছাত্র-জনতা। সংগঠনটির উদ্যোগে রোববার (২২ ফেব্রুয়ারি) যশোর শহরের ধর্মতলা আফনান আল কুরআন একাডেমি মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশের বিভিন্ন আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও দেশ-জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “ন্যায় ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের নবগঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ভবিষ্যতে দেশের যেকোনো অসংগতির বিরুদ্ধে আমরা রাজপথে সক্রিয় থাকবো।”

সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে কোমলমতি এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতে পেরে তারা আনন্দিত। অতীতের মতো দেশের যেকোনো ভালো ও মানবিক কর্মকাণ্ডে তারা ভবিষ্যতেও সম্পৃক্ত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়