বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকেশবপুরে কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়

কেশবপুরে কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোক্তার আলী। তিনি সরকারি সেবার মান উন্নয়ন, সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জনগণের কাছে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, যুব কর্মকর্তা আনজু মনোয়ারা, সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন ও সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়