শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
সর্বশেষ
স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছেদুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়াযশোরে বিজয়স্তম্ভে কাপড়ে বঙ্গবন্ধুর নাম ডেকে ফুলেল শ্রদ্ধাশহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র : প্রধানমন্ত্রী তারেক রহমানএকাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আগে, বাকি সব পরে : স্বরাষ্ট্রমন্ত্রীচৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহতগত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণযশোরে যাত্রীবাহী বাসে আগুনঅন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল ‘ডিপ স্টেট’বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলআইন-শৃঙ্খলার চরম অবনতিতে উদ্বিগ্ন নড়াইলবাসী

আইন-শৃঙ্খলার চরম অবনতিতে উদ্বিগ্ন নড়াইলবাসী

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও সচেতন মহল। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থতার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নড়াইল জেলা আরজেএফ’র সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল বলেন, গত ৫ আগস্টের পর থেকে অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে। কেউ প্রকাশ্যে, কেউ আড়ালে আবার কেউ বিদেশে বসেও অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তারা নিজেদের অবস্থান জানান দিয়েছে। খুন, এলাকা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, পেশিশক্তির প্রদর্শন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

তিনি জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং কিছু গ্রেপ্তারও হয়েছে। তবে এতে অপরাধ কমছে না বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর খুন, চুরি, ডাকাতি, লুটপাট ও মাদকসেবীদের দৌরাত্ম্য নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধাওয়া-পাল্টা ধাওয়া, চুরি-ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা ঘটছে।

সচেতন মহলের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয়। একের পর এক অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের গ্রেপ্তার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তাদের মতে, দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোন্দল এবং প্রশাসনের মন্থর ভূমিকার সুযোগ নিচ্ছে অপরাধীচক্র। এতে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

নড়াইলবাসী দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে অপরাধ দমনে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়