Jashore , Monday, 9 November 2026

যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরতলীতে কথিত ডায়মন্ড প্রতারণার অভিযোগে এক মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ঝুমঝুমপুর ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মৌসুমী আক্তার, একই এলাকার ইউসুফ আলীর ছেলে সবুজ এবং বড় শেখহাটির আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন।

স্থানীয় সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে নকল ডায়মন্ড বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে নকল ডায়মন্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় এক মহিলাসহ তিন প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানা-এর অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:09 pm, Thursday, 26 February 2026
127 Time View