বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধযশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৩ বোতল বিদেশি মদ, ৬৬টি শাড়ি, ৭টি কম্বল, ১ হাজার ৬৫টি চকলেট এবং ৮১২টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

 

তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়