বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলরামপাল সদর ইউনিয়নে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রামপাল সদর ইউনিয়নে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সেক্রেটারি কাজী ফারজানা মুন্নির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী এম এ সবুর রানা। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য মো. জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী, উজ্জ্বল মজুমদার, রোজিনা বেগম ও দিপ্তী রানী হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

সভায় আসন্ন আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধাপে ধাপে অবহিত হওয়া এবং সাধারণ মানুষের মাঝে সেসব তথ্য পৌঁছে দিতে নাগরিক নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা রাখবেন বলে আলোচনা হয়।

বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ও জোরদার ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সভা শেষ হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়