Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’

বিনোদন ডেস্ক

পর্দার ঝলমলে আলো আর করতালির শব্দের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। দীর্ঘ ৫২ বছরের চলচ্চিত্রজীবন পেছনে ফেলে আজ সেই আক্ষেপই প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নূতন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। বহুদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হলেও মনের ভেতরের কষ্ট লুকাতে পারেননি।

কেমন আছেন, এমন প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতেও বেঁচে নেই। কোনো অনুষ্ঠানে দেখা হলে খোঁজখবর নেওয়া হয়, এরপর আর কেউ মনে রাখে না।’

গত ডিসেম্বরে মারা যান তার স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। স্বামীর অসুস্থতা ও মৃত্যুর সময় ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পাননি বলে অভিযোগ করেন নূতন। তার কথায়, ‘উনি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলেন। অসুস্থ অবস্থায় খুব কম মানুষ দেখতে গেছেন। জানাজায়ও তেমন কাউকে দেখিনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ।’

নূতন আরও প্রশ্ন তোলেন, শিল্পীরা কি শুধু মৃত্যুর পরই স্মরণীয় হন? ‘আমরা মারা গেলে কাগজে ছবি ছাপা হবে, লেখা হবে ভালো মানুষ ছিলেন। জীবিত থাকতে কেন কেউ লেখে না? কেন আমাদের কথা বলা হয় না?’- এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।

তিনি মনে করেন, শিল্পী, পরিচালক, প্রযোজক সবাই মিলেই ইন্ডাস্ট্রি। যারা অবদান রেখে গেছেন, তাদের জীবিত থাকতেই সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত। নূতনের এই আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:51 pm, Monday, 2 March 2026
68 Time View