বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeঅপরাধযশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক ১

যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে একজন আসামিসহ মাদকদ্রব্য ও মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ২টি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচারচক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়