বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকেশবপুরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন অসহায় সুপিয়া বেগম

কেশবপুরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন অসহায় সুপিয়া বেগম

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের বাসিন্দা সুপিয়া বেগম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপনে দিন কাটাচ্ছেন। ঝুঁকিপূর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে ছোট দুই সন্তানকে নিয়ে থাকছেন তিনি। ঘরের টিনের চালা ভেঙে গেছে এবং দেয়ালের অনেক অংশ ক্ষয়ে গেছে। সামান্য ঝড়-বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি পড়ে, ফলে দুই পুতা সন্তানসহ তিনি আতঙ্কে রাত কাটাচ্ছেন।

সংসারে স্বামী অনুপস্থিত এবং স্থায়ী কোনো আয় নেই। পাড়াপ্রতিবেশী ও মানুষের সহায়তায় দিন পার করছেন সুপিয়া বেগম। স্থানীয়রা জানান, তিনি প্রায়ই তার সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হয়।

এলাকাবাসী মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুপিয়া বেগমের জন্য নিরাপদ বসতঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা করার আবেদন জানিয়েছেন। তাদের মতে, সামান্য সহায়তা পেলেই এই অসহায় পরিবারের জীবনে স্বস্তি ফিরতে পারে।

সামান্য দৃষ্টি ও সহযোগিতা এই পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়