বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধকেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে অবৈধভাবে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৬। সোমবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে কারখানাটির অস্তিত্ব শনাক্ত করে র‍্যাব সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কৃত্রিম দুধ তৈরির কার্যক্রম চলছিল বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন রাসায়নিক উপাদান ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে তা স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, যশোরের একটি দল অভিযান চালিয়ে কারখানার ভেতর থেকে দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম, কাঁচামাল এবং প্রস্তুতকৃত দুধের নমুনা জব্দ করে। তবে অভিযান শেষ না হওয়ায় জব্দকৃত মালামালের পরিমাণ কিংবা কারখানার সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, খাদ্যপণ্যে ভেজাল ও অবৈধ উৎপাদনের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং ভেজালকারীদের দৌরাত্ম্য কমবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়