বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলচাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কেশবপুরের মাসুদ রানা

চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কেশবপুরের মাসুদ রানা

কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানাকে সামনের সারির নেতৃত্বে দেখতে চাওয়ার দাবি তুলেছেন স্থানীয় তরুণরা। তাদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনার যে উদ্যোগ নিয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে মাসুদ রানা একজন সাহসী ও ত্যাগী কর্মী হিসেবে উপযুক্ত ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ রানা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং কয়েকবার কারাবরণও করেছেন। এছাড়াও বিভিন্ন সময় প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তার সমর্থকরা।

তরুণদের একটি অংশের দাবি, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় থেকেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই নেতৃত্বের সুযোগ দেওয়া উচিত। তাদের মতে, মাঠপর্যায়ে কাজ করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন নেতাদের সামনে আনা হলে দল আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন তরুণ বলেন, মাসুদ ভাই সবসময় অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। তিনি মাঠে থেকে রাজনীতি করেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাই আমরা তাকে সামনের নেতৃত্বে দেখতে চাই।

তবে এ বিষয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়