বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলনড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ মো. রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. হারেজ মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. রিকু মোল্যাকে তার বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

পরে আটক যুবককে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়