স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”—এই প্রতিশ্রুতি ধারণ করে মোঃ আলী হোসেন ফকির-এর পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে এ শুভেচ্ছা ও উপহার পাঠানো হয়।
বুধবার দুপুর ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপির প্রেরিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারবর্গের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা)।
এসময় পুলিশ সুপার শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
