Jashore , Monday, 9 November 2026

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর জীবিত উদ্ধার

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫) কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। নিখোঁজের নয় দিন পর বুধবার দিবাগত গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে যশোর র‌্যাব ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

জানা যায়, গত ২ মার্চ রাতে যশোর শহরের শংকরপুর এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো রাত ৯টার দিকে তার ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণের পর রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে তার মা ও স্ত্রীর কাছে কল করে তাকে জীবিত ফেরত পেতে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেয়।

ঘটনার দুই দিন পর গত ৪ মার্চ যশোর প্রেসক্লাবে এক আবেগঘন সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন মেয়েকে নিয়ে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে আছি। উনার সাথে কারো কোনো শত্রুতা ছিল না।” তিনি স্বামীকে জীবিত ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার খলশি গ্রামের একটি ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জাহাঙ্গীর আলম বর্তমানে সুস্থ আছেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:50 pm, Thursday, 12 March 2026
85 Time View