Jashore , Monday, 9 November 2026

পাট বীজ বিক্রয় ত্বরান্বিত করতে যশোরে চাষী সমাবেশ

স্বাধীন কন্ঠ ডেস্ক
পাট বীজ বিক্রয় ত্বরান্বিত করা এবং কৃষকদের পাট চাষে আরও উদ্বুদ্ধ করতে যশোরে কর্মকর্তা, বীজ ডিলার ও চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাটবীজ বিভাগ ও বীজ বিতরণ বিভাগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বিএডিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসির সদস্য পরিচালক মজিবর রহমান, বিএডিসি যশোরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, উপপরিচালক মোশারফ হোসেন, মাগুরা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশেদ এবং পাটবীজ ব্যবস্থাপক মিজানুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বিএডিসির মহাব্যবস্থাপক দেবদাস সাহা।

সমাবেশে যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলার প্রায় ৯০ জন বীজ ডিলার, ১০ জন পাটচাষী এবং বিভিন্ন দপ্তরের প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এসময় বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্বব্যাপী এর চাহিদা দিন দিন বাড়ছে। পাট উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত পাট নিশ্চিত করতে উন্নতমানের বীজ কৃষকদের কাছে সহজলভ্য করা অত্যন্ত জরুরি। এজন্য বিএডিসির উৎপাদিত মানসম্মত পাটবীজ কৃষকদের মাঝে দ্রুত বিতরণ ও বিক্রয় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, পাট চাষ লাভজনক করতে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং সময়মতো মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এতে পাট উৎপাদন বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

সমাবেশে পাটবীজ বিপণন কার্যক্রম জোরদার করা, কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ানো এবং মাঠ পর্যায়ে বীজ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:50 pm, Thursday, 12 March 2026
39 Time View