বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্বপ্নতরীর ঈদের নতুন পোশাক বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোর। সোমবার সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোডের বরফ কল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সেলিম রেজা, মিজানুর রহমান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো. সাইফুজ্জামান মজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নতরীর সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সদস্য রায়হান আহমেদ রোহান, মো. জিহাদ হাসান ও মামুন রনি। এছাড়া সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা খাতুন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা দেখানো সকলের দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নতরীর যশোরের উপদেষ্টা নুরুল আরিফিন।






















