রবিবার, মার্চ ২২, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল আটক

যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ১৭৯টি শাড়ি, ৪টি কম্বল, ৮টি শাল-চাদর, ২৮৩ প্যাকেট পাপড়, ১ হাজার ১২৮টি চকলেট এবং ১ হাজার ৮৪০টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩২০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়