কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে ৫০টি ছাগল বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন এবং কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাগল পালন করে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।























