Jashore , Monday, 9 November 2026

পেড়লী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জনবল সংকট, ব্যাহত চিকিৎসাসেবা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চরম জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর অভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার প্রায় আট হাজার মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ ৬টি গুরুত্বপূর্ণ পদে ১০ জন থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। শূন্য রয়েছে মেডিকেল অফিসার ২টি, পরিবার কল্যাণ পরিদর্শকিকা ৩টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি পদ।

জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমেও দেখা দিয়েছে নানা সমস্যা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসক পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দুপুর ১২টায় আসা রোগীকে বিকাল ২টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়া হাসপাতালের পরিবেশও অপরিচ্ছন্ন—ময়লা-আবর্জনা পড়ে থাকা এবং টয়লেটের দুর্গন্ধে ভোগান্তি বাড়ছে।

স্থানীয় রোগী ও স্বজনরা জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক রোগীকেই চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হয়। ফলে বাধ্য হয়ে দূর-দূরান্তের হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই কষ্টসাধ্য।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করছি দ্রুত সমাধান হবে।”

এদিকে অনুসন্ধানে জানা যায়, পেড়লী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২১ সালে সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন আনসারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। তার অক্লান্ত প্রচেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। যদিও পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে প্রতিষ্ঠানটি পেড়লীর পরিবর্তে খড়লিয়া এলাকায় স্থাপন করা হয়।

তবুও প্রতিষ্ঠানটি চালু হওয়ায় স্থানীয়রা কিছুটা উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। তবে দ্রুত জনবল সংকট নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:12 pm, Tuesday, 17 March 2026
49 Time View