কেশবপুরে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এক হাজার জনের মাঝে নগদ অর্থ এবং ৭০০ জনের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রেকসোনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী এমপি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই সহায়তা কর্মসূচি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। তিনি সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বণ্টন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।























