শুক্রবার, মার্চ ২০, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে সড়ক দুর্ঘটনায় আহত ৯

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত ৯

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে একটি বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নিশাদ, হাফিজুর (বাসচালক), তারিক, ইমদাদুল, ফসিয়ার রহমান, কুবুত উদ্দিন ও সুজন।

সূত্র জানায়, থ্রি-হুইলারের যাত্রীরা যশোর থেকে বাঘারপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক হাফিজুরসহ থ্রি-হুইলারের যাত্রীরা আহত হন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়