শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে যাত্রীবাহী বাসে আগুন

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। তবে বাসটির সকল যাত্রীরা সবাই অক্ষত রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, দুপুরের একটু পর যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পতিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁচ্ছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে যাত্রীরা প্রাণ বাঁচানোর জন্য এলোপাতাড়ি ভাবে বাস থেকে বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁচ্ছে প্রায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাসের যাত্রীরা জানান, আগুন লেগেছে জানার পর আমরা বাস থেকে দ্রুত নেমে পড়ি। কোনো যাত্রীর বড়।ধরণের ক্ষয় ক্ষতি হয়নি। তবে, বক্সে থাকা সব লাগেজ পুড়ে গেছে। যার হাতে যা ছিলো তাই নিয়ে নামতে পেরেছি। অধিকাংশ যাত্রী ঢাকায় যাচ্ছিলো। বাসে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলো।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছে, প্রাথমিক ভাবে জানতে পেরেছি যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছি। কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়