Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়া

বিনোদন ডেস্ক

ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, শুটিং শেষে ওয়াগন আর গাড়ি চালিয়ে বাড়ি ফিরার পথে জয়পুরের মানসরোবর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে নগর নিগম অফিসের কাছে একটি মোড় ঘোরার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি প্রচণ্ড গতিতে ডিভাইডারে আছড়ে পড়ার ফলে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত অভিনেত্রীর বয়স হয়েছিল ৩০ বছর।

হর্ষিল কালিয়া ছিলেন অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যের প্রশিক্ষণ নেন। বাবার পথ অনুসরণ করে তিনি টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

অভিনয় জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

হর্ষিলের আকস্মিক মৃত্যু তার পরিবার, বন্ধু এবং ফ্যানদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:58 pm, Friday, 27 March 2026
77 Time View