বুধবার, এপ্রিল ৮, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, স্ত্রী আহত

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, স্ত্রী আহত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিকরগাছা পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার আহমেদ মিশাল (৩০) ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিশাল তার ব্যক্তিগত প্রাইভেটকারে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে বেনেয়ালী জফরনগর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত স্ত্রীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন হোসেন জানান, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (৫ এপ্রিল) সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়