Jashore , Monday, 9 November 2026

যশোরে মার্কেটে অভিযান, বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের সন্ধানী সুপার মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মার্কেটটির ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আলী হোসেনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:37 pm, Monday, 6 April 2026
87 Time View