সোমবার, এপ্রিল ৬, ২০২৬
Homeঅপরাধযশোরে যুবলীগ নেতা বাবুকে কুপিয়ে জখম

যশোরে যুবলীগ নেতা বাবুকে কুপিয়ে জখম

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান বাবুকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর ব্রিজের নিচে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় বাবুর সঙ্গে তাঁর ভাই শরিফুল সরদারও গুরুতর জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আহত বাবু সরদার ও শরিফুল সরদার পাগলাদাহ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। সকালে তাঁরা বিরামপুর ব্রিজের নিচে অবস্থিত নিজেদের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এমন সময় একই গ্রামের শহীদ, মাহাবুর, আসাদ ও আজাদসহ একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা দা এবং চাইনিজ কুড়াল দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, বাবুর একমাত্র অপরাধ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেন এবং জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। অভিযোগ উঠেছে, বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেয়াড়া ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।

এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, “দেয়াড়া ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

হামলার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়