শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
সর্বশেষ
কেশবপুরে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিশিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষযশোরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানধর্ষণ অভিযোগ ঘিরে মামলার জটিলতা:মনিরামপুরের ঘটনার সঙ্গে যশোরের সাংবাদিকদের কোনো যোগসুত্র নেইযশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীচীন সফরে বিএনপির প্রতিনিধি দলসংসদে মিথ্যা ও ভুয়া মামলার তথ্য জানতে চেয়েছেন রুমিন ফারহানাখালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমানসাবেক ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাযশোরে সিপিবি নেতা আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে স্মারকলিপি
Homeবিনোদনবাপ্পা-বিন্তির গানে জুটি হলেন পার্থ-আইশা

বাপ্পা-বিন্তির গানে জুটি হলেন পার্থ-আইশা

স্বাধীন কন্ঠ ডেস্ক

পহেলা বৈশাখে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও শিল্পী বিন্তির নতুন গান ‘কোথায় যেন’। গানটির চিত্রায়ণে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খান

শুধু কণ্ঠই নয়, বাপ্পা মজুমদার-এর সুর ও সংগীত পরিচালনায় নির্মিত গানটিতে রয়েছে নান্দনিক গীতিকবিতা। তাঁর জন্য অসংখ্য গান লিখেছেন শাহান কবন্ধ। এবারও তিনি লিখেছেন এই বৈশাখী বিশেষ গানটি।

গানটির গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। পুরো কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে।

পার্থ শেখ ও আইশা খান-কে নিয়ে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। গানের চিত্রায়ণ হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনগুলোতে, যেখানে ফুটে উঠেছে শহরের পুরোনো আবহ। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে।

গানটির চিত্রায়ণ প্রসঙ্গে নির্মাতা বলেন, “‘কোথায় যেন’ মূলত ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম আবেগ নিয়ে নির্মিত একটি গান, যা হৃদয়ের কোমল অনুভূতিগুলোকে নতুনভাবে প্রকাশ করে। পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে।”

মিউজিক ভিডিওটি আগামী ১২ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পী বিন্তির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়