Jashore , Monday, 9 November 2026

যশোরে পাট চাষে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষকদের সহায়তায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ফসল, এর উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সেচসহ কৃষি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক।

বক্তারা বলেন, এই প্রণোদনা কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকাংশে কমবে এবং তারা পাট চাষে আরও উৎসাহিত হবেন। এতে জাতীয় পর্যায়ে পাটের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে পাটের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:11 pm, Saturday, 11 April 2026
78 Time View