সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
যশোরে কিশোরীর আত্মহত্যা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর কোতোয়ালি থানাধীন চাঁচড়া ইউনিয়নের সারাপোল গ্রামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অথৈ বকশি (১৭) সারাপোল গ্রামের দীপঙ্কর বকশির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে সে নিজ বসতঘরের একটি কক্ষে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।























