মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গ্রামীণ উৎসবের আয়োজন

যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গ্রামীণ উৎসবের আয়োজন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট বালিয়াডাঙ্গা এলাকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

“সূর্য তরুণ ছাত্র সংঘ” ছোট বালিয়াডাঙ্গা, নওয়াপাড়া ইউনিয়নের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়