স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ হিসেবে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর শাখায় শতাধিক শিশু শিক্ষার্থীকে হামের টিকা প্রদান করা হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে যশোর সিভিল সার্জন অফিস-এর সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাজমুস সাদিক রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম, পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল এবং অধ্যক্ষ মো. সারাফাত হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সংক্রমক ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
